1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

স্ত্রীসহ আ.লীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ জন দেখেছেন

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মনির খান ও সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সালমা জাহানকে গ্রেফতার করেছে ঢাকা ডিবি পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোড থেকে গ্রেফতার করা হয় তাদের।

গ্রেফতার মনির খানকে ৫ আগস্টের পর ঢাকা ও পটুয়াখালীতে একাধিক মামলায় আসামি করা হয়েছে। তবে তার স্ত্রী সালমা জাহানের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে মনির খানের পরিবার জানিয়েছে।

জানা গেছে, রোববার সন্ধ্যায় ঢাকার বাসা থেকে তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন মনির খান। মিন্টু রোডে পৌঁছালে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের ঢাকার পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পটুয়াখালী ডিবি পুলিশের ওসি মো. জসিম উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মনির আগে থেকেই ঢাকা থাকেন। তার স্ত্রী সালমা জাহান কয়েক মাস আগে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করেন। রোববার রাতে ডিএমপি ডিবি পুলিশের একটি দল দুজনকে গ্রেফতার করেছে বলে আমরা জেনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD