1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২৫৫ জন দেখেছেন

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চুল কাটার কেচি দিয়ে হামলার ঘটনায় মুছা হাওলাদার নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত মুছা হাওলাদার (২৫) কুমিরমারা গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

আহতের বড় ভাই সোহেল হাওলাদার জানান, মুছা চুল কাটাতে পাখিমারা বাজারের নিজামের সেলুনে গেলে সবুজের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ ও সুমন মিলে তাকে মারধর করে। হত্যার উদ্দেশ্যে মুছার পেটে কেচি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে বাধা দেন। এতে কেচিটি তার হাত ভেদ করে গুরুতর জখম হয়।

এ ঘটনায় মস্তফাপুর গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে সবুজ ও সুমনকে দায়ী করেছেন ভুক্তভোগীর পরিবার। আহতের মা ও বড় বোন হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সাথে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু কেচি দিয়ে আঘাতের ব্যাপারে আমি কিছুই জানিনা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD