1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৩৩ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা এলাকায় অবস্থিত কারীমিয়া রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে এতিম, দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২০ জন শিক্ষার্থীর হাতে উপহার তুলে দেন তরুণ সমাজসেবক মেহেদী আজাদ (বাবু) মোল্লা। উপহার সামগ্রীর মধ্যে ছিল ঈদের নতুন পোশাক, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র, যা পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই জানান, ঈদকে সামনে রেখে এমন উপহার তাদের জন্য বিশেষ প্রাপ্তি। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা এই মানবিক উদ্যোগের জন্য মেহেদী আজাদ (বাবু) মোল্লাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ বিষয়ে মেহেদী আজাদ (বাবু) মোল্লা বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। সমাজের এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের জন্য বড় প্রাপ্তি। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো।” স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজের অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD