1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২।

কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৬৩ জন দেখেছেন
default

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১৯৮২ সাল থেকে ২০২৪ সালের এসএসসি ব্যাচভিত্তিক বন্ধুদের অংশগ্রহণে আয়োজিত এ মিলনমেলায় প্রাক্তনদের মাঝে প্রাণের বন্ধন আরও দৃঢ় হয়। “এসো মিলি প্রানের বন্ধনে” স্লোগানকে সামনে রেখে বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টায় বিদ্যালয় চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ২৭টি ব্যাচের প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইফতারের আগে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা তাদের অনুভূতি ও প্রস্তাবনা তুলে ধরেন। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় সবার মাঝে ছিল আনন্দঘন পরিবেশ। কেউ কেউ নিজেদের ব্যাচের বন্ধুদের সঙ্গে সেলফি তুলে স্মৃতিময় মুহূর্তগুলো ধরে রাখেন। পুরো বিদ্যালয় প্রাঙ্গণ যেন এক আনন্দের মহোৎসবে পরিণত হয়।

১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী লিটু বিশ্বাস বলেন, “আমাদের ব্যাচ থেকে ২৫ জন রেজিস্ট্রেশন করেছে। এত বড় আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমরা খুবই আনন্দিত।”

হাইস্কুলিয়ান ইফতার-২০২৬ এর অন্যতম উদ্যোক্তা ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম রনি বলেন, “৫ম বারের মতো ২৭টি ব্যাচের অংশগ্রহণে এ আয়োজন করা হয়েছে। শুরু থেকেই আমি আয়োজকদের সঙ্গে যুক্ত আছি। আমরা প্রতিবছরের ২৮ রমজানে এ মিলনমেলা আয়োজন করে আসছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চাই।”

অনুষ্ঠানে ১৯৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট শাহজাহান পারভেজ বলেন, “এই আয়োজন আমাদের পুরোনো বন্ধুত্বকে নতুন করে জীবন্ত করে তুলেছে। এমন উদ্যোগ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করবে।”

এসময় ১৯৮২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও কলাপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুছা তাওহিদ নান্নু মুন্সি বলেন, “একটি বিদ্যালয়কে ঘিরে এত বড় মিলনমেলা সত্যিই অনন্য। এ আয়োজন আমাদের স্মৃতিকে নতুন করে নাড়া দেয় এবং সবাইকে একসাথে হওয়ার সুযোগ করে দেয়।”

১৯৮৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু বলেন, “একটি বিদ্যালয়কে কেন্দ্র করে এত সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন উপহার দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশা করি, আগামী দিনগুলোতেও এ আয়োজন ধারাবাহিকভাবে চলবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৯৯৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোস্তফা জামান সুজন। শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কলাপাড়াবাসীর সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ২০০৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী কাজী স্বরাজ উদ্দিন রনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD