1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২।

কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮৩ জন দেখেছেন

কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে কলাপাড়া বাসস্ট্যান্ডের উত্তর পাশে একটি পরিত্যক্ত টিনশেড কাঠের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. কাইয়ুম হাওলাদার (৩০)। তিনি টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. শহিদুল ইসলাম খান। এ সময় অভিযুক্তের দখল থেকে ৪০ পিস হালকা গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় মামলা দায়ের করা হয়েছে।

কলাপাড়া থানার পুলিশ জানায়, মামলার তদন্তভার এসআই মো. হামিদুল হক খানের ওপর ন্যস্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD