1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয়

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭৭ জন দেখেছেন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টিতেই জয় পেয়েছেন বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। আর সদস্যের একটি পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী।

ঘোষিত ফলাফল অনুসারে, নীল প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আবদুল বাতেন ৭৮৮ ভোট পেয়েছেন।

গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মাঝখানে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষে রাত ১০টার দিকে গণনা শুরু হয়। গণনা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে গতকাল দিবাগত রাত ২টার দিকে নির্বাচন পরিচালনা-সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ফলাফল ঘোষণা করেন।এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী হন। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট পৃথকভাবে পূর্ণ প্যানেলে প্রার্থী ঘোষণা করে। তবে এনসিপি পৃথক প্যানেলে ৬ পদে প্রার্থী দেয়। এবার ১১ হাজার ৯৭ ভোটারের মধ্যে ৪ হাজার ৪৮ জন ভোট দেন। ঘোষিত ফলাফলে নীল প্যানেল থেকে সম্পাদক পদে ২ হাজার ৫৮২ ভোট পেয়ে মোহাম্মদ আলী জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার ৭৮৬ ভোট পেয়েছেন।

নীল প্যানেল থেকে সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল বিজয়ী হয়েছেন।সাতটি সদস্য পদের মধ্যে ছয়টি পেয়েছে নীল প্যানেলের প্রার্থীরা। তাঁরা হলেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। সদস্য পদে সবুজ প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার প্রায় দুই বছরের মাথায় এই নির্বাচন অনুষ্ঠিত হলো। এবারের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা মনোনয়ন জমা দিলেও বাছাইয়ে তাঁদের মনোনয়ন টেকেনি। কারণ হিসেবে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের লিখিত আবেদন ও সাধারণ আইনজীবীদের আপত্তির কারণে আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নিতে পারছেন না।

আইনজীবীরা বলছেন, অতীতে প্যানেল হলেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। দুই প্যানেলের প্রার্থীরা পাশাপাশি দাঁড়িয়ে ভোটের প্রচারণা চালালেও কখনো কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ছিল উৎসবমুখর। তবে সেই পরিবেশ নষ্ট হয়েছে আওয়ামী লীগের শেষ দিকে ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের নির্বাচনে। বিশেষ করে ২০২৩ সালের নির্বাচন ছিল নজিরবিহীন। সে সময় নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে অনড় থেকে ভোট গ্রহণে বাধা দেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে পুলিশ ডেকে তাঁদের ওপর হামলা করা হয়। ওই সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন গণমাধ্যমকর্মীরাও। পরে একতরফা নির্বাচন করে পুরো প্যানেলে জিতে নেন আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা। সর্বশেষ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয়।

২০২৪ সালের ওই নির্বাচনে ১৪ পদের মধ্যে সভাপতি ও সদস্যের তিনটি পদসহ চারটিতে বিএনপিপন্থী আইনজীবীরা জয়ী হন। আর সহসভাপতির দুটি পদ, সম্পাদক, কোষাধ্যক্ষ ও সহসম্পাদকের দুটি পদ এবং সদস্যের চারটিসহ ১০টি পদে জয় পান আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা। তবে ভোট গ্রহণের পর জাল ভোট ও কারচুপির অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি জানান বিএনপি-সমর্থিত প্যানেল থেকে সম্পাদক প্রার্থী হওয়া ব্যারিস্টার রুহুল কুদ্দুস।

জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর বাকি সময়ের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যক্রম পরিচালনার জন্য ১৪ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। ২০২৪ সালের ১৮ আগস্ট সমিতি মিলনায়তনে তলবি সাধারণ সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে এ এম মাহবুব উদ্দিন খোকনকে সভাপতি ও রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক করা হয়। তবে ব্যারিস্টার কাজল দায়িত্ব পালন করতে অসম্মতি জানালে মাহফুজুর রহমান মিলনকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। কমিটির মেয়াদ শেষে ২০২৫ সালের মার্চে নির্বাচন করার কথা থাকলেও তা হয়নি।

সমিতির বিধান অনুসারে ৩১ মার্চ পর্যন্ত কমিটির মেয়াদের বাধ্যবাধকতা থাকে। তাই চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুসারে গত ১১ ও ১২ মার্চ সমিতির এবারের নির্বাচন হওয়ার কথা ছিল। তবে অনেকে নির্বাচনের তারিখ পেছানোর জন্য লিখিত আবেদন করেন। এরপর ১ মার্চ সমিতির বিশেষ সভা ডেকে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD