1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

কলাপাড়ায় নকল কোমল পানীয় কারখানা সনাক্ত, মালিকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭৬ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদনহীন ও ভেজাল কোমল পানীয় তৈরির একটি কারখানা সনাক্ত করে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ মে ২০২৬) দুপুর ১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম সড়ক সংলগ্ন একটি ভাড়া বাসার নিচতলায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে কারখানা থেকে ৩ হাজার ৭২০ পিস ‘ড্রিংকোর’ নামের কোমল পানীয় জব্দ করা হয়। পণ্যটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে প্রশাসন।
এ ঘটনায় কারখানার মালিক মো. মাসুদ সিকদার (৩৫)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের মো. ফারুক সিকদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘কালার ফুল’ নামে একটি প্রতিষ্ঠানের আড়ালে কারখানাটি পরিচালনা করে ‘ড্রিংকোর’ ব্র্যান্ডের কোমল পানীয় উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
ইউএনও মো. কাউছার হামিদ বলেন, “নকল ও ভেজাল কোমল পানীয় মানুষের হার্ট, লিভার ও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।”
এদিকে, একটি সূত্র জানিয়েছে, কারখানাটির মালিকানায় আরও ৩-৪ জনের অংশীদারিত্ব থাকতে পারে। তবে অভিযানের সময় তারা পালিয়ে যায়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অবৈধ ও ভেজাল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কলাপাড়ার যেকোনো স্থানে অনুমোদনহীন বা ভেজাল পণ্যের কারখানার তথ্য পেলে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD