1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
‌ সর্বশেষ :

খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩২৮ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অশ্লীল, অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট কিছু ছবি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১১ মার্চ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত ছবি ছড়িয়ে পড়লে তা সমাজের প্রচলিত শালীনতা, নৈতিকতা ও রুচিবোধকে আঘাত করে। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং শিক্ষক সমাজের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয় বলে অভিযোগ উঠেছে।

এছাড়া তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের ১৫ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪ এর ৫৪(১) ধারা অনুযায়ী তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি কাউছার হামিদ স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদেশে বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে তিনি সংশ্লিষ্ট প্রবিধানমালার ৫৫(৫) ধারা অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এদিকে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত থাকাকালে বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন রেজাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ ১৫ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD