Warning: Creating default object from empty value in /home/thedaily/public_html/wp-content/themes/LatestNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত – Daily Bangladesh
  1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় নকল কোমল পানীয় কারখানা সনাক্ত, মালিকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয় মাঠে থাকা সব সেনা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে তিস্তা প্রকল্পসহ ১০ দফার যৌথ বিবৃতিতে যা বলল বাংলাদেশ-চীন কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় চার ফার্মেসীর মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা।। কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা

কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী
  • প্রকাশিত সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের পুরান ফেরীঘাট সংলগ্ন সড়ক, ফুটপাত ও খেয়াঘাট বালু-পাথর দিয়ে বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থপতি ইয়াকুব খান, মাওলানা শহিদুল ইসলাম, কৃষিবিদ মোঃ আহসান হাবিব, মোঃ জেড এম কাওসার, মোঃ শাহজাহান পাহলানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই চলাচলের রাস্তা ও খেয়াঘাটে অবৈধভাবে বালু ও পাথর রেখে পথ বন্ধ করে রাখা হয়েছে। এতে নীলগঞ্জ ইউনিয়ন, চাকামইয়া ইউনিয়নসহ কলাপাড়া পৌর শহরের হাজারো মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। তারা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে পটুয়াখালী জেলার সড়ক ও জনপদ প্রকল্প ব্যবস্থাপক মোঃ শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, খুব দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদেক বলেন, বিষয়টি আমি শুনেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অবগত করে জনদুর্ভোগ যাতে না হয় এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD