1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

মনোনয়নপ্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১৬ জন দেখেছেন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৬ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫টি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করেন তিনি। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় হয়। এ সময় তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, ‘আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে। যারা আসল বিএনপি কর্মী তারা কখনো বিএনপিকে ভাঙবেন না।’ এ সময় মনোনয়নপ্রত্যাশীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে সংশ্লিষ্টরা জানান। জানা যায়, রোববার বিকালে ৪টায় চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে প্রথমে মতবিনিময় শুরু করেন তারেক রহমান। এরপর ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসেন তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক এবং সহ-সাংগঠনিকরা উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সূত্র জানায়, মতবিনিময়ের শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। এ সময় তারা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদিও এটি দলের জন্য সঠিক সিদ্ধান্ত নয়। তবে আপনারা দলের সিদ্ধান্ত মেনে চলবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের একাধিক মনোনয়নপ্রত্যাশী জানান, সবার শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্যে বলেছেন, আসন্ন নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য নানা দিক বিবেচনায় নিয়ে প্রার্থী বাছাই করতে হচ্ছে। এবারের নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তা না হলে দেশ ও জাতির ক্ষতি হবে। তারা আরও জানান, তারেক রহমান আরও বলেছেন- যাকে মনোনয়ন দেওয়া হবে তার প্রথম কাজ হবে নিজের আসনে গিয়ে সহকর্মীদের ডেকে নিয়ে পরামর্শ করে কাজ করা। বিশেষ করে আগামী নির্বাচনে স্থানীয় সহকর্মীদের সাহায্য ছাড়া নির্বাচন করা কঠিন হয়ে যাবে। সেজন্য সবাইকে ডেকে নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মনোনয়নপ্রত্যাশী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু দলের প্রধান, তিনি মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন। তার সিদ্ধান্ত আমরা মেনে চলব। যেহেতু মতবিনিময় সভায় আমাদের কথা বলার সুযোগ ছিল না সেজন্য মনোনয়নপ্রত্যাশীরা চায় তার সঙ্গে কথা বলতে। বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ছিল এবং সুবিধাভোগী ও পরিবারতন্ত্র থেকে দল যদি কাউকে মনোনয়ন দেয় সেটি হবে খুবই খারাপ বিষয়। নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীরা খুবই কষ্ট পাবে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল-পীরগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী কামাল আনোয়ার আহাম্মেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এটি খুবই প্রয়োজন ছিল। তবে তিনি সবার কথা শুনলে বিষয়টি আরও ভালো হতো। তারপরও দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তই চূড়ান্ত। তারেক রহমান যাকেই মনোনয়ন দেবেন আমরা তার নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD