1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় ভুয়া ডাক্তার পরিচয়ে প্রতারণা, ভ্রাম্যমাণ আদালতে সাজা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪০ জন দেখেছেন

মহিপুরে দাঁতের ডাক্তার সেজে চোখের রোগীর সঙ্গে প্রতারণা চালানো হারুন অর রশীদকে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আটক করেছে। সন্ধ্যা ৬টার দিকে মহিপুর সদরের এশিয়া ডেন্টাল সেবা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসনের তথ্যমতে, গত ছয় বছর ধরে হারুন অর রশীদ সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা চালাচ্ছিলেন। দাঁতের ডাক্তার না হয়েও তিনি রোগীদের দেখতেন এবং ৩–৫ শত টাকা ভিজিট চার্জ নিতেন। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, তিনি তার ভাই আব্দুল হাকিমের ব্যবস্থাপত্র ব্যবহার করে চোখের চিকিৎসা করতেন।

কলাপাড়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদিক জানান, “দীর্ঘদিন ধরে প্রতারণা চালানো ভুয়া ডাক্তারকে আইন অনুযায়ী দণ্ডিত করা হয়েছে।”

ইউএনও (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদিক আরও জানিয়েছেন, পর্যায়ক্রমে সব ভুয়া ডিগ্রিধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, কলাপাড়া উপজেলায় অনেক ডায়গনস্টিক ল্যাব রয়েছে যেগুলোর ডিআইজি (DIG) টেস্টের অনুমোদন নেই। অচিরেই এসব প্রতিষ্ঠানকেও আইনি ব্যবস্থা গ্রহণের আওতায় আনা হবে।

মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার জানিয়েছেন, রায় ঘোষণার পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর চার বছরের শিশু আদনানের চিকিৎসার সময় পরিবারের সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, যেটিই এই ঘটনার খবর প্রকাশ্যে আনার সূত্রপাত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD