1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ১২ যোদ্ধাকে সংবর্ধনা কলাপাড়ায় চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন: ‘উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন’ যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

মহিপুরে যৌথ চেকপোস্ট অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২০৭ জন দেখেছেন

পটুয়াখালীর মহিপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টায় মহিপুরের রাজা ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকা–কুয়াকাটা মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

মহিপুর আর্মি ক্যাম্পের ৬২ ইস্ট বেঙ্গলের সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে মিজানুর রহমান (৩২)-এর কাছ থেকে ১০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে সেনাসদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন মহিপুর থানার এসআই আবুল কালাম আজাদ।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মিজানুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মহিপুর এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ ও সেনাবাহিনী, যার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD