1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

কলাপাড়ায় আইনজীবীর ওপর নৃশংস হামলা: মামলা রুজু

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৯ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় আইনজীবী মো. আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনার পাঁচ দিন পর অবশেষে মামলা রুজু করেছে মহিপুর থানা পুলিশ। তবে মামলার আসামিদের কেউই এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আইনজীবীরা।

মামলার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ভিকটিম আনোয়ার হোসেন নিজেই মহিপুর থানায় এজাহার দাখিল করেন। এতে হারুন মৃধাসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, জমি-জায়গা ও মাছের ঘের নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তার ওপর হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও লোহার রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা তার কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোনও ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

এর আগে ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আইনজীবী আনোয়ার হোসেন অভিযোগ করেন, তার মালিকানাধীন মাছের ঘেরে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তিনি এক মাস আগে আদালতে মামলা করেছিলেন। আদালত মহিপুর থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দিলেও আসামিদের সাথে পুলিশের সখ্যতার কারণে তাদের গ্রেফতার করা হয়নি। সেই সুযোগেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় বলে দাবি তার।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, “ঘটনার পর মামলা রুজু হয়েছে। তদন্তের দায়িত্ব এসআই মো. আবুল কালাম আজাদের ওপর অর্পণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD