1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

বিএনপির নির্বাচন প্রস্তুতি: প্রার্থীদের সবুজ সংকেত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৬ জন দেখেছেন
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। ইতোমধ্যে দুই শতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। প্রায় ৫০ আসনে যাচাই-বাছাই চলছে। সমমনা দল ও জোটকে আসন ভাগ দেওয়ার পর বাকি আসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে। একই সঙ্গে খাতভিত্তিক ইশতেহার তৈরির কাজও শুরু করেছে বিএনপি।
প্রার্থী যাচাই ও মাঠ জরিপ
দলের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, গ্রহণযোগ্য প্রার্থীর খোঁজে একাধিক মাঠ জরিপ করা হয়েছে। তৃণমূলের মতামত, জনপ্রিয়তা এবং শীর্ষ নেতাদের পরামর্শ অনুযায়ী প্রার্থী তালিকা তৈরি হয়েছে। এই তালিকা ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সবুজ সংকেত দিচ্ছেন এবং নির্বাচনী প্রস্তুতি নিতে নির্দেশ দিচ্ছেন।
যেসব এলাকায় কোন্দল রয়েছে, সেখানে মনোনয়নপ্রত্যাশীদের স্কাইপে সংযুক্ত করে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন তিনি। দলের সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
ঢাকার সম্ভাব্য প্রার্থী
ঢাকার ১৫টি আসনের মধ্যে কয়েকটিতে প্রার্থী চূড়ান্ত হয়েছে।
ঢাকা-৪: তানভীর আহমেদ রবীন
ঢাকা-৮: মির্জা আব্বাস
ঢাকা-১৩: এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ
ঢাকা-১৬: আমিনুল হক
ঢাকা-১৭: বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ
ঢাকার বাইরে যাঁরা সবুজ সংকেত পেয়েছেন
পঞ্চগড়-১: ব্যারিস্টার নওশাদ জমির
পঞ্চগড়-2: ফরহাদ হোসেন আজাদ
কুড়িগ্রাম-৩: তাসভীরুল ইসলাম
পাবনা-২: একেএম সেলিম রেজা হাবিব
পাবনা-৩: হাসান জাফির তুহিন
পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব
চুয়াডাঙ্গা-১: শামসুজ্জামান দুদু
চুয়াডাঙ্গা-২: মাহমুদ হাসান খান
ঝিনাইদহ-৪: সাইফুল ইসলাম ফিরোজ
যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত
খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল
খুলনা-৪: আজিজুল বারী হেলাল
পটুয়াখালী-৪: এবিএম মোশাররফ হোসেন
ভোলা-২: হাফিজ ইব্রাহীম
ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
ভোলা-৪: নুরুল ইসলাম নয়ন
বরিশাল-১: জহির উদ্দিন স্বপন
বরিশাল-৩: জয়নুল আবেদীন
বরিশাল-৪: রাজীব আহসান
ফরিদপুর-২: শহীদুল ইসলাম বাবুল
জামালপুর-১: রশিদুজ্জামান মিল্লাত
টাঙ্গাইল-২: সুলতান সালাউদ্দিন টুকু
জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুল
ময়মনসিংহ-৪: ওহাব আকন্দ
সুনামগঞ্জ-১: মাহবুবুর রহমান
তরুণদের অগ্রাধিকার
এবারের নির্বাচনে তরুণদের প্রাধান্য দিতে পারে বিএনপি। ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাইফ মাহমুদ জুয়েলের মধ্যে কয়েকজনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঐক্যের তাগিদ
তারেক রহমান একাধিক আসনের প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন—দলের সিদ্ধান্ত মেনে না চললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD