1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২।

সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৯৭ জন দেখেছেন

বাজেট অধিবেশনে সকালের সেশনে অনুপস্থিত দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সরকারদলীয় যেসব এমপি বাজেট পাসের দিন অনুপস্থিত ছিলেন, তাদেরকে কারণ দর্শাতে হুইপদের নির্দেশ দিয়েছেন তিনি।

অধিবেশন শেষে সংসদে নিজের কার্যালয়ে হুইপ ও অনুপস্থিত এমপিদের ডেকে নেন প্রধানমন্ত্রী। তাদের কাছে অনুপস্থিতির কারণ জানতে চান তিনি। একাধিক হুইপ ও অনুপস্থিত সংসদ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সংসদে পাস হয়। বাজেট পাসের গুরুত্বপূর্ণ এই দিনে প্রধানমন্ত্রী সকাল পৌনে ১০টায় যথাসময়ের আগেই সংসদে উপস্থিত হন। বেলা ১১টায় জাতীয় সংসদে মুলতবি অধিবেশনে অংশ নেন তিনি।

সংসদ সদস্যদের অধিবেশন শুরুর অন্তত ১৫ মিনিট আগে উপস্থিত থাকার নির্দেশনা ছিল আগেই। অথচ সকালের সেশনে সরকারদলীয় অনেক সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রী কয়েকজন হুইপের কাছে এমপিদের অনুপস্থিতির কারণ জানতে চান। অনুপস্থিত সংসদ সদস্যদের কারণ দর্শাতে বলেন তিনি। এরপর অনুপস্থিত এমপিদের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা জানিয়ে দেন হুইপরা।

সকালের সেশনে অনুপস্থিত ফরিদপুর অঞ্চলের একজন সংসদ সদস্য বলেন, ‘সকালে যথা সময়ে অধিবেশনে যোগ না দেওয়ার কারণে প্রধানমন্ত্রী ডেকেছেন। আল্লাহই জানেন কপালে কী আছে।’ এ সময় রসিকতা করে পাশে থাকা আরেকজন সংসদ সদস্য বলেন, ‘এমনিতেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাই না। যাক, এই উসিলায় প্রধানমন্ত্রীর সঙ্গে একটু সাক্ষাতের সুযোগ পাব।’

এ ব্যাপারে একজন হুইপ বলেন, সকালে বাজেট অধিবেশনের শুরুতে সরকারদলীয় অনুপস্থিত এমপিদের দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কয়েকজন হুইপকে ডেকে কারণ জানতে চান। তিনি নির্দেশ দেন, যেসব সংসদ সদস্য অনুপস্থিত ছিলেন তারা যেন কারণ দর্শান। তারা যেন অধিবেশন শেষে সংসদের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাজেট পাসের পর অধিবেশন মুলতবি হলে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় তাঁর কার্যালয়ে অবস্থান করেন।

উল্লেখ্য, গত ১৭ জুন মৌলভীবাজার সফরে যাওয়ার পথে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। তখন বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত হন। বিমানবন্দরের লাউঞ্জে সিলেটের এমপিদের দেখে বিরক্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এখানে কেন? আজকে আপনাদের সংসদ নেই?’ প্রধানমন্ত্রীর এমন ক্ষোভের পর আতঙ্কিত হয়ে ওই দিন বিকালেই ঢাকায় ফিরে সংসদ অধিবেশনে যোগ দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD