1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড কলাপাড়ায় নকল কোমল পানীয় কারখানা সনাক্ত, মালিকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয় মাঠে থাকা সব সেনা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে তিস্তা প্রকল্পসহ ১০ দফার যৌথ বিবৃতিতে যা বলল বাংলাদেশ-চীন কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় চার ফার্মেসীর মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা।। কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা

মহিপুরে “নিরাপদ পানি, নিরাপদ জীবন” ক্যাম্পেইন

মহিপুর প্রতিনিধি:
  • প্রকাশিত সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ জন দেখেছেন

পটুয়াখালীর মহিপুরে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন অভিযোজনকে সামনে রেখে “নিরাপদ পানি, নিরাপদ জীবন” শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে।

বিকেল ৩টায় সংস্থার কলাপাড়া সিডিপি, মহিপুর অফিসের সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় উপকারভোগী জনগোষ্ঠী, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস। সভাপতিত্ব করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গোমেজ। প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুপ্রিয় দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস জাপানের প্রতিনিধি মারি মাতসুমুতো, সোশ্যাল ইকোনমি ইউনিট প্রধান রেমন্ড কুইয়া, ডিপিএইচই-এর উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউল হক জসিম, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম খান, সাংবাদিক মিজানুর রহমান রিপন ও আইয়ুব আকন ফিরোজ।

এছাড়া বক্তব্য দেন মনোহরপুর সেফ ওয়াটার কমিটির সভাপতি গণপতি শিকদার, গুড নেইবারস কলাপাড়া সিডিপির মেডিকেল অফিসার ডা. ব্রাইন রোজারিও এবং হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস।

বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন অপরিহার্য। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। এ জন্য স্থানীয় সরকার, কমিউনিটি সংগঠন ও উন্নয়ন সহযোগীদের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ওয়াশ এডুকেশন বিস্তার করে পরিবেশ সুরক্ষা, জলবায়ু অভিযোজন এবং নিরাপদ জীবনের পথ সুগম করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD