Warning: Creating default object from empty value in /home/thedaily/public_html/wp-content/themes/LatestNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
নুরুল হক নুরের সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে : ঢামেক পরিচালক নুরুল হক নুরের সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে : ঢামেক পরিচালক – Daily Bangladesh
  1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় নকল কোমল পানীয় কারখানা সনাক্ত, মালিকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয় মাঠে থাকা সব সেনা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে তিস্তা প্রকল্পসহ ১০ দফার যৌথ বিবৃতিতে যা বলল বাংলাদেশ-চীন কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় চার ফার্মেসীর মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা।। কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা

নুরুল হক নুরের সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে : ঢামেক পরিচালক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ জন দেখেছেন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে সম্পূর্ণ সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, পরিবার চাইলে কয়েক দিনের মধ্যে নুরকে বাসায় নিয়ে যেতে পারবে।

হাসপাতালের পরিচালক জানান, নুরুল হক নুরের নাকে হাড় ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। এ ধরনের ইনজুরি সম্পূর্ণ সেরে উঠতে সময় লাগবে। চোখে আঘাত থাকলেও সেখানে রক্তক্ষরণ হয়নি। তবে মাথায় আঘাতজনিত কারণে গতকাল রাত থেকে তার জ্বর ও সর্দি-কাশির সমস্যা দেখা দিয়েছে।

তিনি আরও জানান, নুরকে সিটি স্ক্যান করানোর জন্য সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডির পপুলার হাসপাতালে নেয়া হয়েছিল। তবে তার শর্ট মেমোরি লস হয়নি এবং এ ধরনের আঘাতে মেমোরি লস হওয়ার আশঙ্কাও নেই।

ঢামেক পরিচালক বলেন, নুর দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে চিকিৎসকদের গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে। উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD