1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ১২ যোদ্ধাকে সংবর্ধনা কলাপাড়ায় চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন: ‘উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন’ যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

মনপুরায় পরিচয়হীন ১০ মাস বয়সী এক শিশু উদ্ধার পুলিশ হেফাজতে একজন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৩ জন দেখেছেন

মনপুরা প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় মোসলেহউদ্দিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে ঢাকা থেকে নিয়ে আসা পরিচয়হীন ১০ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় ওই ব্যাক্তিকে পুলিশ হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি আহসান কবির।

রোববার সকাল সাড়ে ৮ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের তুলাতলী বাজার সংলগ্ন মোসলেহউদ্দিনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে বিকেল ৪ টায় উদ্ধার হওয়া শিশুটিকে দেখভালের জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে হস্তান্তর করা হয়।

পুলিশ হেফাজতে নেওয়া মোসলেহউদ্দিন উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের বাসিন্দা আবদুস শহীদের ছেলে।

উদ্ধার হওয়া শিশুটির পড়েন গোলাপি রঙ্গের থ্রি-কোয়াটার প্যান্ট ও সাদা ও পিংক কালারের ফুলহাতা গেঞ্জি রয়েছে। শিশুটির মাথায় সদ্য গোজানো ছোট ছোট চুল রয়েছে।

ওসি আহসান কবির জানান, ঢাকার মহাখালী এক পাগলের কাছ থেকে শিশুটিকে পেয়েছেন। তিনি শিশুটিকে লালন-পালনের জন্য মনপুরা আজ ঢাকা লঞ্চে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে এমন তথ্য দেন মোসলেহউদ্দিন জানিয়েছেন ওসি।

তিনি আরও জানান, সকাল থেকে শিশুটির পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় নিশ্চিত করা যায়নি। শিশুটিকে দেখভাল করার জন্য মনপুরা সমাজসেবা অফিসে দায়িত্বরত শিশু সুরক্ষা সমাজকর্মীর কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তিনি শিশুটির পরিচয় জানতে সকলের সহযোগিতা কামনা করেন।

ওসি আরও জানান, পুলিশ হেফাজতে নেওয়া মোসলেহউদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্বরত শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ মেহেদী হাসান রবিন জানান, উদ্ধার হওয়া শিশুটি দেখভালের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD