1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

কুয়াকাটায় ধরা পড়ল বিরল ‘গিনি অ্যাঞ্জেলফিশ’

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির এক গিনি অ্যাঞ্জেলফিশ। গত সোমবার (৮ সেপ্টেম্বর) ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে মাছটি ধরা পড়ে।

জেলে আ. জলিল মাঝি জানান, মাছটির দৈর্ঘ্য প্রায় ১৪ ইঞ্চি। গায়ের গাঢ় সোনালী রঙের ওপর হলুদ দাগ এবং মুখে হালকা হলুদ-সোনালি নকশা থাকায় এটি দেখতে অত্যন্ত আকর্ষণীয়। বন্দরে আনার পরপরই মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী জামাল বলেন, “এমন মাছ জীবনে দেখিনি। অবিকল অ্যাকুরিয়ামের মাছের মতো। বাসায় ছবি দেখানোর জন্য তুলেছি।” বারবিকিউ ব্যবসায়ী সেলিম জানান, “মাছটি প্রথমে বাসায় নিয়ে যাই। তবে খাওয়া যায় কিনা জানি না।”

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, “এই মাছ সাধারণত উষ্ণমণ্ডলীয় প্রবালপ্রধান এলাকায় থাকে। বঙ্গোপসাগরের কাদামাটি ও বালুময় এলাকায় এমন মাছ ধরা পড়া অস্বাভাবিক। জলবায়ু পরিবর্তন ও সমুদ্র স্রোতের তারতম্যের কারণে অনেক প্রজাতি নতুন এলাকায় বিস্তার করছে।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “গিনি অ্যাঞ্জেলফিশ অত্যন্ত বিরল প্রজাতি। সাধারণত গভীর সমুদ্রে থাকে। এবার অন্যান্য মাছের সঙ্গে জেলেদের জালে উঠে এসেছে। এতে জেলেদের জন্য বাড়তি অর্থনৈতিক সুযোগ তৈরি হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD