1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় কৃষকের রোপণ করা ইরি ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ, আদালতে মামলা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়াঃ
  • প্রকাশিত সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের রোপণ করা ইরি ধান জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী মো. দুলাল হাওলাদার (৫০), পিতা—মো. কালা মিয়া হাওলাদার, সাং—তুলাতুলি, বালিয়াতলী ইউনিয়ন, কলাপাড়া, পটুয়াখালী। তিনি অভিযোগ করেন, তার পিতা এসএ ৭৯, ১৬৭ ও ২৩৫ নং খতিয়ানে মোট ৬.৫০ একর জমির বৈধ মালিক। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে ওই জমিতে বসতঘর নির্মাণ, পুকুর খনন, গাছ রোপণ ও চাষাবাদ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

প্রতি বছরের ন্যায় চলতি মৌসুমেও তিনি “হামজা” মেশিন দিয়ে জমি চাষ করে ৪৯ শতাংশ জমিতে ইরি ধান রোপণ করেন। কিন্তু ঘটনার দিন অভিযুক্ত মো. নাসির মৃধা, মো. নুরু মুন্সি, মো. শহিদুল গাজী, মো. রব মিয়া, মো. পারভেজ মুন্সী, মো. মনির, মো. আলাউদ্দিন সরদার, মো. ইসা, মো. সালাম মুন্সী, মো. রাজিব মুন্সীসহ ৪০–৪৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার জমিতে প্রবেশ করে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা লাঠিসোঁটা, দা, রামদা, ছেনা ও লোহার রড দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে ধান কাটার মেশিন ব্যবহার করে জমির ইরি ধান কেটে ট্রাক ও ট্রলিতে তুলে নিয়ে যায়। এতে তার প্রায় ৪ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।

এ ঘটনায় গত মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি.আর মামলা দায়ের করেন দুলাল হাওলাদার। মামলার নম্বর—১১১২/২০২৫ এবং ধারাসমূহ—৩৭৯/৪৪৭/৩৮৫/৩৮৬/৫০৬/১০৯। আদালত মামলাটি তদন্তের জন্য ডিবিকে নির্দেশ দিয়েছেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকাবাসী আতঙ্কে থাকায় কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। এদিকে ভুক্তভোগী দুলাল হাওলাদার তার পরিবারের নিরাপত্তা, ন্যায়বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD