1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, ডালবুগঞ্জে চাঞ্চল্য

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের একটি ঝুঁপড়ি ঘর থেকে সিরাজউদ্দিন খান (৭৫) এবং তার স্ত্রী আকলিমা বেগমের (৬৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজউদ্দিনের বাড়ি পাশ্ববর্তী মোয়াজ্জেমপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে আন্ধারমানিক নদীতে খেয়া নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সেই নদীর তীরে একটি ঝুঁপড়ি ঘরে স্ত্রী আকলিমাকে নিয়ে বসবাস করতেন তিনি। আকলিমা ছিলেন সিরাজউদ্দিনের তৃতীয় স্ত্রী।

মঙ্গলবার ভোরে সিরাজউদ্দিন ফজরের নামাজে না আসায় স্থানীয়রা বিষয়টি যাচাই করতে তার ঘরে যান। দরজা ডাকা-ডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা ভেতরে ঢুকে চৌকিতে আকলিমার এবং নিচে মাটিতে সিরাজউদ্দিনের মরদেহ দেখতে পান। স্থানীয়দের ধারণা, দুজনকে শ্বাসরোধ বা আঘাত করে হত্যা করা হয়ে থাকতে পারে। কারণ সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ এবং আকলিমার শরীরে রক্তাক্ত চিহ্ন দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার বলেন, “ভোরে মসজিদে যাওয়ার সময় সিরাজউদ্দিনকে বাইরে দেখতে পাইনি। পরে ঘরে গিয়ে দেখি দুজনেই নিথর পড়ে আছেন। চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, “স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে সিআইডি টিম ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD