1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় নকল কোমল পানীয় কারখানা সনাক্ত, মালিকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয় মাঠে থাকা সব সেনা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে তিস্তা প্রকল্পসহ ১০ দফার যৌথ বিবৃতিতে যা বলল বাংলাদেশ-চীন কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় চার ফার্মেসীর মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা।। কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে, সমুদ্রে ইলিশ আহরণে প্রস্তুত মাঝি-মাল্লারা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ জন দেখেছেন

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ আহরণে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে পটুয়াখালীর কলাপাড়াসহ সমগ্র উপকূলজুড়ে। শনিবার (২৬ অক্টোবর) রাত ১২টা থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে নামার প্রস্তুতি নিচ্ছেন হাজারো মাঝি-মাল্লা।

দীর্ঘ প্রায় তিন সপ্তাহের অপেক্ষার পর আবারও সমুদ্রে জাল ফেলতে পারার আনন্দে উচ্ছ্বসিত জেলেরা। কলাপাড়ার মহিপুর, আলীপুর, লতাচাপলী, ধুলাসার, চম্পাপুর ও কুয়াকাটার মাছঘাটগুলোতে ব্যস্ত সময় পার করছেন ট্রলার মালিক ও জেলেরা। কেউ নৌযানের ইঞ্জিন ঠিকঠাক করছেন, কেউবা নতুন জাল প্রস্তুত করছেন—সব মিলিয়ে উপকূলজুড়ে এখন উৎসবের আমেজ।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথম কয়েকদিনই সাধারণত প্রচুর ইলিশ ধরা পড়ে। তাই তারা বাজারে পর্যাপ্ত বরফ, সংরক্ষণাগার ও পরিবহন ব্যবস্থা ঠিকঠাক রাখছেন।

তবে জেলেরা বলছেন, সমুদ্রে নামতে উচ্ছ্বাস থাকলেও জ্বালানি তেলের দাম, বরফ ও নৌযান মেরামতের ব্যয় বেড়ে যাওয়ায় তাদের লাভের হিসাব কমে গেছে। তবুও সংসারের মুখে হাসি ফেরাতে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে নামতে তারা প্রস্তুত।

মহিপুর মৎস্যঘাটের ট্রলার মালিক মনির হাওলাদার বলেন, “২২ দিন সমুদ্রে যেতে না পেরে সবাই কষ্টে ছিলাম। এখন আশা করছি সমুদ্রে প্রচুর ইলিশ পাবো।”

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা ছিল। এ সময় মাছ ধরার ওপর কঠোর নজরদারি চালানো হয়।

নিষেধাজ্ঞা শেষে এখন আবারও জেলেদের নৌকা ভরবে আশার আলোয় ধরা পড়া ইলিশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD