1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি আনুমানিক দশ লাখ টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৪০ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান। এর মধ্যে তিনটি দোকান সম্পূর্ণভাবে এবং দুইটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দিবাগত ভোররাতে (আনুমানিক চারটার দিকে) উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়ার নতুন বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগ পর্যন্ত আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালান।

কলাপাড়া ফায়ার স্টেশনের ফাইটার শাহদাৎ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি ব্যাটারি চার্জ দেওয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ওই দোকান ছাড়াও একটি কাপড়ের দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে আনুমানিক দশ লাখ টাকা বলে তিনি জানান।

লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “হাবিব হুজুরের কাপড়ের দোকান, আলআমিনের ইলেকট্রনিক ও ব্যাটারি চার্জারের দোকান এবং বাচ্চুর মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এছাড়া আরো দুইটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।” তিনি রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম জানান, ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD