1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় নকল কোমল পানীয় কারখানা সনাক্ত, মালিকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয় মাঠে থাকা সব সেনা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে তিস্তা প্রকল্পসহ ১০ দফার যৌথ বিবৃতিতে যা বলল বাংলাদেশ-চীন কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় চার ফার্মেসীর মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা।। কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা

কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা, হোটেল ব্যবসায়ীকে হাতুড়িপেটা: দুই পা থেতলে দিল সন্ত্রাসীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২০৯ জন দেখেছেন

কুয়াকাটা পৌরশহরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হোটেল ব্যবসায়ী লোকমান মৃধা (৫০)-কে নৃশংসভাবে হাতুড়িপেটা করে দুই পা থেতলে দেওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। রড দিয়ে খুঁচিয়ে আহত করা হয়েছে তাকে, মুখমণ্ডলেও করা হয়েছে রক্তাক্ত জখম।

রবিবার ইফতারির পর নিজ হোটেল ‘কুয়াকাটা প্যালেস’-এর সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শঙ্কাজনক অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়।

আহত লোকমান মৃধার পরিবার এ ঘটনার জন্য একই এলাকার একটি চিহ্নিত সন্ত্রাসী মাদকসেবী চক্রকে দায়ী করেছে। তার মেয়ে সাজেদা জানান, ইফতার শেষে তার বাবা হোটেলের সামনে চা পান করছিলেন। এসময় তিন থেকে চারজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।

পরিবারের দাবি, প্রতিদিনের মতো রোববার বিকেলেও স্থানীয় কয়েকজন মাদকসেবী হোটেলে গিয়ে ইয়াবা সেবনের চেষ্টা করে। এতে বাধা দিলে তারা হুমকি দিয়ে চলে যায়। পরে সন্ধ্যার পর হাতুড়ি ও রড নিয়ে এসে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে লোকমান মৃধার দুই পা থেতলে দেয়।

এ বিষয়ে মহিপুর থানা-র ওসি মো. মহব্বত খান জানান, এখন পর্যন্ত কেউ মৌখিক বা লিখিত অভিযোগ দেয়নি। তবে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD