1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

টেকসই সংস্কারের একমাত্র পথ নতুন সংবিধান: আখতার হোসেন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ জন দেখেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সংস্কার প্রস্তাবগুলোর টেকসই বাস্তবায়নের জন্য নতুন সংবিধান প্রণয়নই একমাত্র পথ। পুরোনো সংবিধান ঘষামাজা করে সংশোধন করলে তা পরবর্তী সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করবে এবং স্থায়ীভাবে বাস্তবায়ন সম্ভব হবে না।

গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, “বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোর বাইরে গিয়ে আমরা নতুনভাবে রাষ্ট্র পরিচালনার কাঠামো খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। সংবিধানের মূলনীতি, সংশোধনের প্রক্রিয়া, অনুচ্ছেদ ৭০, প্রধানমন্ত্রী কয় পদে থাকবেন, রাষ্ট্রপতির নিয়োগ ও ক্ষমতা, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ বহু বিষয়ে পরিবর্তনের প্রস্তাব গৃহীত হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, অতীতে অনেক ভালো প্রস্তাব সংবিধান সংশোধনের মাধ্যমে গৃহীত হলেও আদালতের রায়ে তা বাতিল হয়েছে। ফলে টেকসই বাস্তবায়নের জন্য নতুন সংবিধান ছাড়া বিকল্প নেই।

প্রধান উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “তিনি বলেছেন পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে। কিন্তু তার বক্তব্যে পরবর্তী সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ রাখার ইঙ্গিত পাওয়া যায়। অথচ আমরা মনে করি, ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলোর ধারাবাহিকতা ভবিষ্যত সরকারগুলোকেও বজায় রাখতে হবে।”

আখতার হোসেন রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “চব্বিশের অভ্যুত্থানে জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে নতুন সংবিধান অপরিহার্য। এটা কেবল দলীয় অবস্থান নয়, বরং জাতির প্রয়োজনে আমাদের সবার দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD