1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ১২ যোদ্ধাকে সংবর্ধনা কলাপাড়ায় চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন: ‘উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন’ যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

জাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৩ জন দেখেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মীর মশাররফ হোসেন হলসংলগ্ন গেট, প্রান্তিক গেট ও বিশ মাইল ফটকসহ প্রতিটি প্রবেশপথে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের কড়া অবস্থান লক্ষ্য করা গেছে। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ক্যাম্পাসে প্রবেশের সময় শিক্ষার্থীরা পরিচয়পত্র হাতে নিয়ে প্রবেশ করছেন। গেটের বাইরে সাধারণ মানুষ ও বহিরাগতদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পারছে।

এক পুলিশ সদস্য জানিয়েছেন, “আজ জাকসু নির্বাচন। এজন্য ক্যাম্পাসের ভেতরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দেশনা দেওয়া আছে—আইডি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না।”

নিরাপত্তা ব্যবস্থা

  • ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ১৫০০ পুলিশ, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার

  • ভেতরে ও বাইরে আনসার ও আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে।

  • ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব গেট বন্ধ থাকবে, শুধু মীর মশাররফ হোসেন হলসংলগ্ন গেট ও প্রান্তিক গেট খোলা থাকবে।

  • ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসের দোকানপাট বন্ধ রাখা হয়েছে, তবে হলের ক্যান্টিন খোলা রয়েছে এবং পর্যাপ্ত খাবার মজুদ রাখা হয়েছে।

  • জরুরি বিভাগ ছাড়া সব মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ।

  • শুধুমাত্র শিক্ষক-কর্মকর্তা–কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকারযুক্ত গাড়ি ও নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে।

প্রার্থী সংখ্যা

এবারের জাকসু নির্বাচনে মোট ২৫ পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • সহসভাপতি (ভিপি) পদে: ৯ জন

  • সাধারণ সম্পাদক (জিএস) পদে: ৯ জন

  • যুগ্ম সাধারণ সম্পাদক (নারী): ৬ জন

  • যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ): ১০ জন

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন যা যা করা দরকার তার সবটুকু করবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD