1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়া ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)কমিটি ঘোষণা কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ১২ যোদ্ধাকে সংবর্ধনা কলাপাড়ায় চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন: ‘উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন’ যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion

ফরিদপুরে নারীর ঘরে আটক পুলিশ কর্মকর্তা, অতঃপর..

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৫৫ জন দেখেছেন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অনৈতিক প্রস্তাব নিয়ে এক নারীর বাড়িতে গিয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আটক হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, এ ঘটনার পর থানায় নিয়ে গিয়ে রফা-দফার মাধ্যমে ওই এসআইকে ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) উপজেলার হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটে।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মিলন কুমার হাওলাদার নারায়ণগঞ্জ সদর থানায় এসআই হিসেবে কর্মরত। তার বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানা এলাকায়।

ভুক্তভোগী নারী জানান, জমি সংক্রান্ত একটি বিষয়ে তিনি নারায়ণগঞ্জ সদর থানায় অভিযোগ করলে সেই সূত্রে এসআই মিলন কুমারের সঙ্গে পরিচয় হয়। এরপর অভিযোগের তদন্তের কথা বলে মিলন কুমার তাকে বিভিন্ন সময়ে লোক মারফত ও সরাসরি একাধিকবার কু-প্রস্তাব দেন। এমনকি ভাঙ্গায় তার বাড়িতে আসারও প্রস্তাব দেন।

তিনি বলেন, আমি কোনোভাবেই রাজি হইনি। কিন্তু গতকাল সন্ধ্যায় তিনি অনৈতিক প্রস্তাব নিয়ে হঠাৎ আমার বাড়িতে এসে হাজির হন। তখন আমি তাকে একটি কক্ষে আটকে রেখে সরাসরি থানায় গিয়ে মৌখিক অভিযোগ করি। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

তিনি জানান, থানায় নেওয়ার পর অভিযুক্ত কর্মকর্তা কাকুতি-মিনতি করে ক্ষমা চান এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন। তবে ছাড়া পাওয়ার পর অভিযুক্ত তাকে হুমকি ও আপত্তিকর কথা বলেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে এসআই মিলন কুমার হাওলাদার জানান, জমি-সংক্রান্ত একটি মামলার সূত্র ধরেই ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। গতকাল ইফতারের দাওয়াত দিয়ে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর পরিকল্পিতভাবে তাকে আটক রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, প্রেমের টানে প্রেমিক প্রেমিকার বাড়িতে এসেছিলেন। মনোমালিন্যের খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে উভয় পক্ষের মধ্যে মীমাংসা হলে সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে নারায়ণগঞ্জ সদর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, মিলন কুমার হাওলাদার আমাদের থানার একজন দারোগা। তিনি প্রায় দেড় বছর ধরে এখানে কর্মরত। গতকাল তিনি সাক্ষী দিতে গিয়েছেন বলে জানি। এমন ঘটনার বিষয়ে আমার জানা নেই। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Copied from: https://rtvonline.com/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD