1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

কুয়াকাটার আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬০ জন দেখেছেন

পটুয়াখালীর কুয়াকাটায় ‘আলীশান’ নামের একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (২৪) নামে এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হোটেল সূত্রে জানা গেছে, রেজিস্টার অনুযায়ী ফাহিমা আক্তার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা। গত ২ ডিসেম্বর তিনি আরিফ হোসেন নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন এবং ওই হোটেলের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকাল থেকে কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে কক্ষে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফাহিমা আক্তারের লাশ উদ্ধার করে।

ঘটনার পর থেকেই তার স্বামী পরিচয় দেওয়া আরিফ হোসেন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD