1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ

কুয়াকাটায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন: ইমরান গাজীর ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩২১ জন দেখেছেন

পটুয়াখালীর কুয়াকাটায় একটি মাছের ঘেরে অবৈধভাবে ব্যোম মেশিন ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে ইমরান গাজী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড কার্যকর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪ ও ১৫ ধারার বিধান লঙ্ঘন করে ইমরান গাজী ব্যোম মেশিন ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন। ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD