1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

বরিশালে সেজ ভাইয়ের চোখ তুলে নেওয়ার মামলায় ছোট ভাই ৫ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৭ জন দেখেছেন

বরিশালের মুলাদী উপজেলায় আঙুল দিয়ে খুঁচিয়ে সেজ ভাইয়ের দুই চোখ উপড়ে ফেলার মামলায় গ্রেপ্তার তাঁর ছোট ভাই স্বপন ব্যাপারীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফজলুর রহমান পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ২৮ আগস্ট স্বপন ব্যাপারীকে তাঁর শ্বশুরবাড়ি উজিরপুর মশাং গ্রাম থেকে গ্রেপ্তার করে মুলাদী থানার পুলিশ। স্বপন ব্যাপারী মুলাদীর নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের আরশেদ ব্যাপারীর ছেলে।

তিনি ও তাঁর মেজ ভাই রোকন ব্যাপারী লোকজন নিয়ে সেজ ভাই রিপন ব্যাপারীর দুই চোখ তুলে নেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রিপন ব্যাপারী অবৈধপথে উপার্জিত টাকা ও স্বর্ণালংকার তাঁর মেজ ভাই রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত রাখেন।

ওই টাকা ও স্বর্ণালংকার এবং বাবার জায়গাজমির ভাগ চাইলে তাঁদের মধ্যে বিরোধ বাধে। এর জের ধরে ২২ আগস্ট রাত ১১টার দিকে আরশেদ আলী ব্যাপারীর নির্দেশে তাঁর অপর ছেলে রোকন ব্যাপারী, স্বপন ব্যাপারী ও তাঁদের লোকজন সেজ ছেলে রিপন ব্যাপারীর দুই চোখ তুলে নেন।

ওই ঘটনায় রিপন ব্যাপারীর স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে স্বপন ব্যাপারী, রোকন ব্যাপারী, আরশেদ আলী ব্যাপারীসহ আটজনকে আসামি করে বরিশাল আদালতে মামলা করেন।

২৭ আগস্ট বিকেলে মামলার কপি মুলাদী থানায় পৌঁছালে ওই দিনই তা নথিভুক্ত হয়। ২৮ আগস্ট ভোর রাতে স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করে পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘গত ২৮ আগস্ট পুলিশ স্বপন ব্যাপারীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।

আজ সকালে শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD