1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

কলাপাড়ায় আন্তর্জাতিক ‘নীল আকাশের জন্য নির্মল বায়ু’ দিবস পালিত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ জন দেখেছেন

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
আজ ৭ সেপ্টেম্বর ২০২৫ আন্তর্জাতিক ‘নীল আকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উপলক্ষে কলাপাড়ায় র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। একশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি)-এর সহায়তায় প্রান্তজন এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এ কর্মসূচির আয়োজন করে।

সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বর থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আন্দারমানিক নদীর তীরে হেলিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়। পরে পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মান্নুর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, বায়ুদূষণ এখন বিশ্বের শীর্ষ মৃত্যুকারণগুলোর একটি এবং প্রতিবছর লাখ লাখ মানুষ এতে অকালমৃত্যুবরণ করছে। তারা আরও বলেন, দূষণের প্রভাব শুধু মানুষের স্বাস্থ্য নয়, প্রাণী, উদ্ভিদ ও জলবায়ুতেও মারাত্মক প্রভাব ফেলছে।

আলোচনায় অংশ নেন পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মিলন কর্মকার রাজু, কবির তালুকদার, মো. নজরুল ইসলাম এবং প্রান্তজনের ফিল্ড কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ। বক্তারা দ্রুত ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ বাস্তবায়নের দাবি জানান।

পথসভা থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়,
ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার;
জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন;
পায়রা ৫০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়ন;
পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র (২য় ফেইজ) বাতিল;
এবং ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ বাস্তবায়ন।

কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, এনজিওকর্মী, নারী সংগঠনের সদস্য, কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী ও পরিবেশকর্মীরা অংশ নেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা বিভিন্ন শ্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD