1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

কলাপাড়ায় নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত শের-ই-বাংলা নৌঘাঁটিতে মনোমুগ্ধকর শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ নৌবাহিনীর ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ। আজ সোমবার বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে মোট ৪১৭ জন নবীন নাবিক ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন।

নবীন নাবিকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে নৌবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের আত্মত্যাগ স্মরণ করেন। পাশাপাশি তিনি জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহিদের প্রতিও শ্রদ্ধা জানান।

তিনি নবীন নাবিকদের কাছে দেশের অপার সম্ভাবনা, সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির বিভিন্ন খাতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। ভবিষ্যৎ দায়িত্ব আরও সফলভাবে পালনের জন্য নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে তাদের প্রতি আহ্বান জানান নৌবাহিনী প্রধান।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD