1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

কলাপাড়ার গঙ্গামতি চরে ‘গ্রীণ ক্যাম্পেইন’ উপকূলীয় বনভূমি পুনরুদ্ধারে বৃক্ষরোপণ কর্মসূচি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটনপল্লী গঙ্গামতি চরে উপকূলীয় বনভূমি পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণে ‘গ্রীণ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও বনবিভাগ মহিপুর রেঞ্জ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক। এ সময় কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির ও সাংবাদিক রাসেল মোল্লা উপস্থিত ছিলেন।

ইউএনও ইয়াসীন সাদেক বলেন, ‘উপকূলীয় অঞ্চলের বন নিধন প্রতিরোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন শুধু পরিবেশ রক্ষায় নয়, প্রাকৃতিক দুর্যোগে ঝড়-জলোচ্ছ্বাসের আঘাত থেকে প্রতিরক্ষামূলক দেয়াল হিসেবে কাজ করে। শিশুদেরকে বৃক্ষরোপণ কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে সচেতন প্রজন্ম গড়ে উঠবে।’

মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান জানান, স্থানীয় জনগোষ্ঠীকে বন রক্ষায় উৎসাহিত করতে কর্মসূচির অংশ হিসেবে সাগরতীরবর্তী সংরক্ষিত বনে গাছের চারা রোপণ করা হয়। এতে স্থানীয় শিশু-কিশোর, বনকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD