1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

বঙ্গোপসাগরে জেলের জালে আড়াই কেজির ইলিশ, বিক্রি ৯ হাজার ২০০ টাকায়

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন

বঙ্গোপসাগরে জেলে সাদ্দাম হোসেনের জালে আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ ধরা পড়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে ইলিশটি লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট ঘাটে নিলামে ৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির হোসেন মাছটি ক্রয় করেন।

জানা গেছে, ভোলার জেলে সাদ্দাম ১৫ জন সহযাত্রী নিয়ে শনিবার রাতে সাগরে মাছ ধরতে যান। জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে বড় এই ইলিশটিও ধরা পড়ে। পরদিন সকালে আড়তে আনা হলে মাছটির ওজন মেপে দেখা যায় ২ কেজি ৫০০ গ্রাম।

আড়তদার মো. বাবুল বলেন, “জেলে সাদ্দাম অনেকগুলো মাছসহ বড় ইলিশটি আড়তে নিয়ে আসেন। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই এমন একটি বড় ইলিশ ধরা পড়েছে। সচরাচর এতো বড় ইলিশ পাওয়া যায় না, তাই দামও বেশি পেয়েছে।”

ব্যবসায়ী আমির হোসেন বলেন, “আড়াই কেজির ইলিশটি ৯ হাজার ২০০ টাকায় কিনেছি। ঢাকার মোকামে বড় ইলিশের চাহিদা প্রচুর। সেখানে পাঠানো হবে। আশা করছি অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD