1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

শিক্ষার্থী লামিয়া হত্যাকারীদের বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ জন দেখেছেন

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লামিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ সহপাঠীরা। সোমবার দুপুর ১২টায় উপজেলার ছোট বালিয়াতলী ইউনিয়নের শিশুপল্লী একাডেমী প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিশুপল্লী একাডেমীর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আয়শা, সপ্তম শ্রেণির শিক্ষার্থী হিমা, রাসেল ও সজিবসহ আরও অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে সড়কে একটি বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হিমা বলেন, “লামিয়া আমার সহপাঠী ছিল। সে খুব শান্ত স্বভাবের একটি মেয়ে ছিল। তাকে যেভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাই হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।”

সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাসেল হোসেন বলেন, “লামিয়া আমাদের ছোট বোন, আমাদের সহপাঠী। তাকে ন্যাক্কারজনকভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ফাঁসি দেয়া না হলে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করবো।”

উল্লেখ্য, গত ৩০ জুন শিশুপল্লী একাডেমীর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লামিয়াকে দলবদ্ধ ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ চর বালিয়াতলী গ্রামের নিজ বাড়ির চাম্বলগাছে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত তাইফুর, জয়নাল, সুজন ও হাসান নামের চার আসামিকে গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD