1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষায় সাইকেল র‍্যালি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ জন দেখেছেন

জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং গণতন্ত্রের পূর্ণাঙ্গ চর্চার দাবিতে কলাপাড়ায় সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় “ধরিত্রী রক্ষায় আমরা” এবং “আমরা কলাপাড়াবাসী” এর যৌথ উদ্যোগে আন্ধারমানিক নদীর তীরে মানববন্ধন শেষে এ র‍্যালি বের হয়।

র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান নিশ্চিতকরণ, সবার জন্য সমান ন্যায়বিচার এবং গণতন্ত্রের পূর্ণাঙ্গ চর্চার দাবি জানান।

এর আগে মানববন্ধন-পরবর্তী সভায় বক্তব্য রাখেন ওয়াটারকিপারস বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং বর্তমান সভাপতি নাজমুস সাকিব প্রমুখ। সভা পরিচালনা করেন পরিবেশকর্মী কমাল হাসান রনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD