1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত ভাড়াটিয়া বাসা থেকে কাপড় বিক্রেতার পচনধরা মরদেহ উদ্ধার ধানখালী ইউনিয়নে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ কলাপাড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, অনুষ্ঠিত ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৬’

কুয়াকাটার গঙ্গামতি এলাকায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৯ জন দেখেছেন

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকার কাউয়ার চর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের আনুমানিক বয়স ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে জলপাই রঙের হাফপ্যান্ট ছিল। তবে এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে চর গঙ্গামতি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সমুদ্র থেকে ভেসে এসে চরে আটকে গেছে।

স্থানীয় জেলে রহিম মিয়া জানান, সকালে সাগরে জাল তুলতে গিয়ে প্রথমে তিনি মরদেহটি ভাসতে দেখেন এবং পরে পুলিশে খবর দেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, “চর গঙ্গামতি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD