1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়া ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)কমিটি ঘোষণা কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ১২ যোদ্ধাকে সংবর্ধনা কলাপাড়ায় চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন: ‘উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন’ যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion

আমড়া রয়েছে যেসব উপকারিতা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬২ জন দেখেছেন

আমড়া কমবেশি সবারই প্রিয় ফল। এখন বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে। আমড়া আপেলের চেয়েও বেশি পরিমাণে প্রোটিন, আয়রন ও ক্যালসিয়াম রয়েছে। আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, আঁশ, থায়ামিন, রাইবোফ্লাবিনসহ আরও অনেক উপকারী উপাদান।

শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে আমড়া ভীষণ উপকারী। কারণ আমড়ায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি।

এ ভিটামিন ভাইরাসজনিত সংক্রমণ, সর্দি, কাশি ও ইনফ্লুয়েঞ্জা থেকে আপনাকে রক্ষা করবে। আমড়ার ভিটামিন সি আপনার ত্বক সুস্থ ও বয়সের ছাপও কমিয়ে দেবে।

এ ছাড়া দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের গোড়া থেকে রক্ত পড়ার মতো সমস্যাও দূর করবে আমড়া। আমড়ায় থাকা ক্যালসিয়াম ও ভিটামিন সি হাড় এবং দাঁতের গঠনে সহায়তা করে থাকে। আবার খাবারে রুচি বাড়িয়ে দেবে। সেই সঙ্গে বমি বমি ভাব দূর করে দেয় আমড়া।

আর আমড়ায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে ও কপার থাকায় আপনার শরীরের হাড় মজবুত করতেও সহায়তা করে। আমড়ায় থায়ামিন থাকে, যা মাংসপেশী গঠনে বড় ভূমিকা রাখে।

এ বিষয়ে বিডিএন পল্লবী ডায়াবেটিক সেন্টারের ডায়েটিশিয়ান ইসরাত জাহান ডরিন বলেছেন, আমড়ায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট লিভারের কোষকে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে সুরক্ষা দিয়ে থাকে। এ ছাড়া ফাইবার হজমে সহায়তা করে। ফলে লিভারের ওপর চাপ কমে যায়। আর আমড়ায় থাকা ভিটামিন সি লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে সাপোর্ট করে থাকে।

তিনি বলেন, আচার করে নয়, বরং পরিমাণমতো তাজা আমড়া খাওয়া ভালো। অতিরিক্ত টক বা ঝাল আচার লিভারের জন্য ক্ষতিকর হতে পারে। সে জন্য সতর্ক থাকা উচিত।

বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আছে, তারা সীমিত পরিমাণে আমড়া খাবেন। কারণ লিভারের গুরুতর অসুখে  আক্রান্ত হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ডায়েটে আমড়া যুক্ত করা উচিত বলে জানান ইসরাত জাহান ডরিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD