1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

রুপোর ফ্রেমে যুগলবন্দি ছবি

ইরশাদ জামিল
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩২২ জন দেখেছেন

ছন্দ-দোদুল মন্দ বাতাস হাসে

উপচে পড়া চাঁদের বারান্দায়

মাঝ নদীতে মেঘের ভেলা ভাসে

রাত্রি নামে একলা চেয়ারটায়।

হঠাৎ ঝড়ে, বৃষ্টি নামে; ঝুম্!

শহরজুড়ে ভূতের দীর্ঘশ্বাস!

দুচোখ বুজে হাতড়ে ফিরি ঘুম

নিত্য আমার চিত্তে কারাবাস।

খুব গভীরে দিচ্ছে উঁকি কেউ

চার দেয়ালে ঘুরছে হাহাকার,

নদীর কূলে আছড়ে পড়ে ঢেউ

তব্দা রাতে গ্লাস ভেঙে ছারখার!

মিলিয়ে গেল ডানার ঝাপটা দূরে

শরীর ছুঁয়ে দাঁড়িয়ে ছিলে বুঝি

ডাকছে ডাহুক তখন ব্যাকুল সুরে

আঁতকে উঠে, তোমার ছায়া খুঁজি

কে ওখানে? কেউ ছিল না; ভ্রম!

নিজের ছায়ায় নিজেই উঠি কেঁপে

ঘুম আসে না বিফলে যায় শ্রম

বুকের খামে কষ্ট রাখি চেপে।

এক বিকেলে, আকাশ ছিল বুকে,

তেপান্তরে উড়তো মেঘের নাও,

রংধনু রঙ জাগতো সুবাস শুঁকে

ইচ্ছেডানায় হাসতো সবুজ গাঁও।

‘উদাস রাতে একটি শালিক কবি

একটি শালিক শিকল বাঁধা পা-য়’,

—রুপোর ফ্রেমে যুগলবন্দি ছবি

ঝুল ও ধূলায় দুলছে দেয়ালটায়।

ছন্দ-দোদুল মন্দ বাতাস হাসে

উপচেপড়া চাঁদের বারান্দায়

মাঝ নদীতে মেঘের ভেলা ভাসে

রাত্রি নামে একলা চেয়ারটায়।

ও মেয়ে তুমি জ্বালাও প্রতিরাতে

এমনিভাবে ঘুম নিয়ে যাও কেড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD