1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
‌ সর্বশেষ :
হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ

বক্তব্য দেওয়া নারী হাদির ফুফাতো বোন, দাবি এনসিপি নেত্রী মিতুর

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ জন দেখেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় শরিফ ওসমান হাদির বোন হিসেবে বক্তব্য দেওয়া নারী আসলে শহীদ শরিফ ওসমান বিন হাদির আপন ফুফাতো বোন বলে দাবি করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

রোববার (৮ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ দাবি করেন।

মাহমুদা মিতু বলেন, আজকে নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় শরিফ ওসমান হাদির বোন বলে যিনি বক্তব্য দিয়েছেন, তিনি আসলে শহীদ হাদির আপন ফুফাতো বোন। ওসমান হাদির বাবার আপন ছোট বোন হাসিনা বেগমের সুযোগ্য কন্যা হলেন আজকে বক্তব্য দেওয়া শবনম খাদিজা।

তিনি বলেন, ওসমান হাদির বোন বলে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেওয়ানোর যে সংবাদ মিডিয়ায় আসছে তা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর।

ফেসবুক পোস্টে মাহমুদা মিতু বলেন, শবনম খাদিজার বাবা মাওলানা আব্দুর রশিদ ও মা হাসিনা বেগম। তার নানা শফিজ উদ্দিন মুন্সী এবং শরিফ ওসমান বিন হাদির বাবা মরহুম শরিফ আব্দুল হাদি তার আপন মামা। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামবেতপুর।

ডা. মিতু বলেন, আজকের জনসভাস্থলের কাছেই তার বাসা হওয়ায় তিনি ওসমান হাদীর বিচারের দাবিতে কিছু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে, তখন তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD