1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড কলাপাড়ায় নকল কোমল পানীয় কারখানা সনাক্ত, মালিকের এক বছরের কারাদণ্ড ও জরিমানা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয় মাঠে থাকা সব সেনা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে তিস্তা প্রকল্পসহ ১০ দফার যৌথ বিবৃতিতে যা বলল বাংলাদেশ-চীন কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় চার ফার্মেসীর মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা।। কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায়

পাতানো নির্বাচনের শঙ্কা জামায়াতের

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ জন দেখেছেন

আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ‘ঝুঁকে’ পড়েছে, প্রশাসন যেভাবে ‘আনুগত্য’ দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তার মতে, এ ধরনের পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই শঙ্কা প্রকাশ করেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইইউকে জানানো হয়েছে, আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে জামায়াত। তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে।

জামায়াতের এ নেতা জানালেন, তার দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে সরকার গঠন করা হবে।

এদিকে এনসিপিকে ১০ আসনে ছাড় দেওয়ার যে খবর রটেছে, বিষয়টিকে ‘কাল্পনিক’ বলছেন তিনি। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনি আসন সমঝোতা শিগগিরই হচ্ছে বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD