1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

নতুন পে-স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, যা জানাল কমিশন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬৫ জন দেখেছেন

সম্প্রতি নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন ৯০ শতাংশ বৃদ্ধির আলোচনা ছড়িয়ে পড়েছে। তবে জাতীয় বেতন কমিশন (পে-কমিশন) জানিয়েছে বিষয়টি সম্পূর্ণ গুজব।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নবম পে-স্কেলে বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে অথবা গ্রেড সংখ্যা কত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে ঐকমত্য না হওয়ায় এখনো সরকারের কাছে সুপারিশ জমা দিতে পারেনি কমিশন।

নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক সদস্য একটি গণমাধ্যমকে জানান, বেতন বৃদ্ধির হার, গ্রেড সংখ্যা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। ফলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধি কিংবা ১৬ গ্রেডের যে তথ্য ছড়ানো হয়েছে, তা সঠিক নয়।

এদিকে, নবম পে-স্কেল নিয়ে স্থগিত থাকা পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

কমিশনের এক সদস্য জানিয়েছেন, ওই সভায় গ্রেড সংখ্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

পে-কমিশন সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে তিনটি বিকল্প নিয়ে ভাবছে কমিশন। বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে বেতন-ভাতা বৃদ্ধির পক্ষে কমিশনের একটি অংশ। তবে অন্য অংশের মত হলো, গ্রেড সংখ্যা কমিয়ে ১৬টি করা উচিত। আবার কমিশনের আরেকটি অংশ গ্রেড সংখ্যা আরো কমিয়ে ১৪টি করার পক্ষে মত দিয়েছে।

কমিশন জানিয়েছে, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য নবম পে-স্কেল প্রণয়নের লক্ষ্যেই সব প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় বিষয়ে ঐকমত্য হলে শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD