1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কলাপাড়ায় শোক সভা ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১০ জন দেখেছেন

বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন ভূমিকার জন্য পরিচিত বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কলাপাড়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬ ) বিকেলে কলাপাড়া পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ব্লাকবেরি রেস্টুরেন্টে “আমরা কলাপাড়াবাসী” স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। এ সময় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি মেজবাহ উদ্দীন মাননু, স্থপতি ইয়াকুব খান, কলাপাড়া শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা জামান সুজন ও সাংস্কৃতিক সংগঠক তানজিল জামান জয়।
এছাড়াও উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুজ সাকিব, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, তরুণ সংগঠক ইমরান আল হাসান, রফিকুল ইসলাম রনি সহ আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন ভূমিকা রেখে গেছেন। তার রাজনৈতিক জীবন ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শোক সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ফায়ার সার্ভিস জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ ফেরদৌস আলম।
উল্লেখ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৪৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD