1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের ১২ যোদ্ধাকে সংবর্ধনা কলাপাড়ায় চার হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন: ‘উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন’ যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার

কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৮ জন দেখেছেন

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “মাদক গোটা সমাজটাকে শেষ করে দিচ্ছে। কলাপাড়ায় এই মুহূর্তে সবচেয়ে মারাত্মক সমস্যা মাদক।” তিনি প্রশাসনকে মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, টেকনাফ থেকে ৫০ টাকায় ইয়াবা কিনে এই এলাকায় ৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। অল্প সময়ে বড়লোক হওয়ার আশায় অনেকেই এ ব্যবসায় ঝুঁকছে—যা সমাজের জন্য ভয়াবহ সংকেত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষ পায়রায়, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কঠোর বার্তা দেন।

এমপি মোশাররফ হোসেন বলেন, “মাদক কারবারীদের পক্ষে কোনো তদবির নেই। এর সঙ্গে দলের কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না।” তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হয়ে অভিযান জোরদারের আহ্বান জানান।

তিনি আরও বলেন, খাল খনন করে কৃষকদের কাছে সহজে সেচের পানি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়-এর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক, উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, জামায়াত ইসলামী কলাপাড়া উপজেলা আমির মাওলানা আবদুল কাইউম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন ও চেয়ারম্যান পরিষদের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD