1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
‌ সর্বশেষ :
মাঠে থাকা সব সেনা জুনের মধ্যে ব্যারাকে ফিরবে তিস্তা প্রকল্পসহ ১০ দফার যৌথ বিবৃতিতে যা বলল বাংলাদেশ-চীন কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় চার ফার্মেসীর মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা।। কলাপাড়ায় পুরান ফেরীঘাট এলাকায় রাস্তা ও খেয়াঘাট বন্ধ করে জনদুর্ভোগ: মানববন্ধন অনুষ্ঠিত সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা ৩৫ বছরে সাফল্য চান? জেনে নিন উপায় দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে, হতাহতের শঙ্কা পাবনায় বিএনপির দুই গ্রুপের গোলাগুলি, পুলিশসহ আহত ৩০ কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক গুরুতর আহত

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কলাপাড়ায় শোক সভা ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ জন দেখেছেন

বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন ভূমিকার জন্য পরিচিত বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কলাপাড়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬ ) বিকেলে কলাপাড়া পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন ব্লাকবেরি রেস্টুরেন্টে “আমরা কলাপাড়াবাসী” স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। এ সময় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি মেজবাহ উদ্দীন মাননু, স্থপতি ইয়াকুব খান, কলাপাড়া শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা জামান সুজন ও সাংস্কৃতিক সংগঠক তানজিল জামান জয়।
এছাড়াও উপস্থিত ছিলেন আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুজ সাকিব, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, তরুণ সংগঠক ইমরান আল হাসান, রফিকুল ইসলাম রনি সহ আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন ভূমিকা রেখে গেছেন। তার রাজনৈতিক জীবন ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শোক সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ফায়ার সার্ভিস জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ ফেরদৌস আলম।
উল্লেখ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৪৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD