1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে ১২ ঘন্টা মরণপণ যুদ্ধ: অলৌকিকভাবে বেচেঁ ফিরলেন ১২ জেলে, নিখোঁজ-২। সংসদে অনুপস্থিত এমপিদের ওপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের কারাদণ্ড কলাপাড়ায় দুর্নীতি-অনিয়মে সেরা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা কলাপাড়ায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় গাঁজা পরিবহন অভিযোগে এক যুবককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড

কুয়াকাটায় ‘তানিসা আচার ঘর’ দোকানে হামলা-ভাঙচুর, ২২ হাজার টাকা ছিনতাই

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ জন দেখেছেন

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ‘তানিসা আচার ঘর’ নামের একটি দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে কুয়াকাটা সৈকতের শূন্য পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ৬-৭ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে দোকানে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং দোকানের মালামাল তছনছ করে। এ সময় দোকানের ম্যানেজার হাসানকে মারধর করে আহত করা হয়। পরে ক্যাশে থাকা ২২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

দোকান মালিক মনিরুল হাওলাদার জানান, প্রকাশ্যে দিবালোকে দোকানে ঢুকে ভাঙচুর চালানো হয়। ঘটনার পর তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসার খবর পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় দোকান মালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কুয়াকাটার হুইচ্যানপাড়া মহল্লার মাকসুদ আকন, শাহীন মুসল্লী ও মোঃ রহিমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগকারী জানান, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দাবি করেন, অভিযুক্তদের মধ্যে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা।

এ বিষয়ে অভিযুক্ত মাকসুদ আকনের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, “ওই জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তবে কারো দোকানে হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখব এবং দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে অবহিত করব। কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই।” তিনি আরও জানান, অভিযুক্ত মাকসুদ আকন স্বেচ্ছাসেবক দলের একজন সমর্থক।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহব্বত খান বলেন, “আমি শুনেছি ওই জায়গার মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD