1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
‌ সর্বশেষ :
হারিচ আহম্মদ হত্যা মামলার আরও দুই এজাহারভুক্ত আসামি ঢাকা-নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার উচ্চ আদালতের রায় গোপনের অভিযোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৭ কমিটি গঠন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Content Creator and NCP Leader Kafi Sued Over Alleged Land Grabbing and Extortion কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা সহ এক যুবক গ্রেপ্তার গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফ্রান্স-মরক্কো লাইভ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ

কলাপাড়ায় গরু চুরি করে জবাই, কৃষকদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৮ জন দেখেছেন

কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে গরু চুরি করে জবাই ও মাংস ভাগাভাগির ঘটনায় জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মামলায় জাতীয়তাবাদী কৃষক দলের মিঠাগঞ্জ ইউনিয়ন সভাপতি মনসুর জমাদ্দারকে প্রধান আসামি করা হয়েছে। একই গ্রামের বাসিন্দা ও চরমোনাই পীরের অনুসারী রফিকুল ইসলাম মঙ্গলবার বিকালে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ ফেব্রুয়ারি সকালে রফিকুল ইসলামের খোঁয়াড় থেকে লক্ষাধিক টাকা মূল্যের চার বছর বয়সী একটি বকনা গরু চুরি করে নিয়ে যায় আসামিরা। পরে গ্রাম সংলগ্ন নদীর পাড়ে গরুটি জবাই করে মাংস বিক্রি করে দেয়। গরুর মাথা কাদার মধ্যে লুকিয়ে রাখা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে ১২ কেজি মাংস বিক্রির সময় আজিজুল বয়াতী নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মামলায় আলআমিন, মো. লিটন ও মো. ইসমাইলকে আসামি করা হয়েছে। বুধবার নদীতে ভাসমান অবস্থায় গরুর মাথা উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাজ্জেল হোসেন বলেন, গরু চুরি করে জবাইয়ের পর মাংস ভাগাভাগি করা হয়। ওই মাংস কলাপাড়ার মিলন কসাইয়ের কাছে বিক্রির সময় ১২ কেজিসহ আজিজুলকে আটক করা হয়েছে। তার জবানবন্দি রেকর্ডের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে কৃষকদল কলাপাড়া উপজেলা সভাপতি আব্দুস সালাম তালুকদার জানান, উপজেলা বিএনপির সভাপতির নির্দেশনায় মিঠাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সেক্রেটারিকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

Archives

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD