1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত, আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩৩৩ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় রাজনৈতিক অঙ্গনে নীরব পালাবদলের ইঙ্গিত মিলছে। এক সময়ের আওয়ামী লীগের সক্রিয় ও ক্লিন ইমেজধারী ১৫ নেতাকর্মী সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের দলবদল শুধু সংগঠনগত পরিবর্তনের বিষয় নয়, বরং এটি তৃণমূল রাজনীতিতে আস্থার স্থানান্তরের ইঙ্গিত বহন করছে। বিশেষত আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠে যে পুনর্গঠন শুরু হয়েছে, এটি তারই এক প্রতিফলন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদমর্যাদার ১৫ নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল ও মালা পরিধান করে বিএনপিতে যোগ দেন। তারা জানান, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে” তাঁরা বিএনপির পতাকাতলে এসেছেন।

যোগদানকারী নেতাকর্মীরা হলেন— আঃ রাজ্জাক হাওলাদার, মো. হানিফ, হারুন পাহলোয়ান, মতি হাওলাদার, জামাল হাওলাদার, আলমগীর হাওলাদার, মজিবুর রহমান মৃধা, নিজাম তালুকদার, মিজানুর রহমান, জয়নাল সরদার, নাসির হাওলাদার, আসুতোস তালুকদার, রত্তন তালুকদার, কেরামত হাওলাদার ও হানিফ ফকির।

স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতার মতে, এটি “ব্যক্তিগত স্বার্থনির্ভর কিছু পদক্ষেপ” এবং সংগঠনের জন্য বড় কোনো ধাক্কা নয়। তবে তাঁরা স্বীকার করেন,“দলের ভেতরে যোগাযোগের ঘাটতি ও দীর্ঘদিনের অচলাবস্থা থেকে কিছু কর্মী দূরে সরে গেছেন।”

এর আগে গত সপ্তাহেও চাকামইয়া ইউনিয়নের আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছিলেন। ধারাবাহিক এ দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

তাঁদের মতে, দক্ষিণাঞ্চলের রাজনীতিতে কলাপাড়া সবসময়ই নির্বাচনী তৎপরতার একটি গুরুত্বপূর্ণ এলাকা। তাই এখানকার ছোট পরিবর্তনও ভবিষ্যৎ রাজনৈতিক চিত্রে বড় প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD