1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষায় মায়ের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৭ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়ায় কলেজ পড়ুয়া ছেলে দুর্জয় হাওলাদারের শিক্ষাজীবন রক্ষায় আকুতি জানিয়েছেন মা খুকুমনি হাওলাদার। রোববার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার নিখিল কর্মকারের করা সাজানো ডাকাতি মামলায় তার ছেলেকে ষড়যন্ত্রমূলকভাবে জড়িয়ে গ্রেফতার দেখানো হয়েছে।

খুকুমনি জানান, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের বিএ (স্নাতক) শ্রেণির শিক্ষার্থী দুর্জয়কে বাসায় ঘুমন্ত অবস্থায় গ্রাম পুলিশের সহায়তায় ডেকে নিয়ে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় কারাগারে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গৌরি রায়। এতে বলা হয়, গত ২২ আগস্ট রাতে নিখিল কর্মকারের বাড়িতে ঘটে যাওয়া রহস্যজনক ডাকাতির ঘটনায় দুর্জয়ের নাম উল্লেখ করে মামলা করা হয়। সেখানে কেবল দুর্জয়ের নাম থাকলেও বাকিদের অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

খুকুমনির দাবি, মামলার সময় তার ছেলে কোথায় ছিলেন তা তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে। তিনি প্রশ্ন রাখেন, “পড়শির বাড়িতে ডাকাতি করে কেউ আবার নিজের বাসায় ঘুমায়?”

সংবাদ সম্মেলনে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ উপস্থিত থেকে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তারা দুর্জয়কে নির্দোষ দাবি করে তার মুক্তি চান।

এদিকে ঘটনার পর থেকে দুর্জয়ের বাবা গ্রেফতার আতঙ্কে পলাতক রয়েছেন। তাদের দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে পরিবারটি চরম বিপাকে পড়েছে। বর্তমানে বিষয়টি নীলগঞ্জ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD