1. tjjoyr@gmail.com : Tanjil Jaman Joy : Tanjil Jaman Joy
  2. necharlenovo@gmail.com : Nechar :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
‌ সর্বশেষ :
কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩ খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: দলের কেউ জড়িত থাকলেও ছাড় নয়—এমপি মোশাররফ বন্ধ শিল্প প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত আলোচিত সেই চিঠি ইস্যুতে এবার নীলাকে জড়ালেন তনি সুন্দরবনে ৫ দস্যু বাহিনীর দাপট ,মুক্তিপণ দিয়ে ফিরছেন অপহৃত জেলেরা ইউনূসের প্রেসসচিবের আক্রোশের শিকার হয় বঙ্গভবনের প্রেস উইং ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন ? আবেদনে যা লাগবে আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

কলাপাড়ায় মৎস্য আড়ৎদার ও শ্রমিক নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময়, দুই শতাধিক মানুষের যোগদান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ জন দেখেছেন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে মৎস্য আড়ৎদার ও শ্রমিক নেতাদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের অন্তত ৫০ জনসহ বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় মহিপুর মৎস্য বন্দরের সামনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। সভায় সভাপতিত্ব করেন মহিপুর হ্যান্ডলিং সমিতির সভাপতি আব্দুস সালাম হাওলাদার।

সভায় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। একই সময় মহিপুর মৎস্য বন্দরের হিন্দু সম্প্রদায়ের ৫০ জনসহ দুই শতাধিক মানুষ এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী, মহিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক সজীব হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, মহিপুর থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা ও সাধারণ সম্পাদক মিজান প্যাদা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ খাঁন, সদস্য সচিব আতিকুর রহমান মিলন, শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

Search any news

© 2026, All rights reserved | Daily Bangladesh
Developed by ItNex BD